• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ বিএনপির ১১০ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

গত ২১ আগস্ট পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় থেকে তাদের অব্যাহতি প্রদান করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান।

আজ রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. জিন্নাত বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিব আল আহসান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ জুলাই রাজধানীর রমনা থানাধীন সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির পূর্ব দক্ষিণ কোনে আসামিরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল বের করেন। এ সময় আসামিরা রাস্তায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা প্রদান করেন। ঘটনার দিনই রমনা থানার এসআই মোহসিন আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে কোনো সত্যতা না পেয়ে তাদের অব্যাহতির আবেদন করে চলতি বছরের ১৫ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার এসআই মামুনুর রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ