• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে গুরুতর জখম। গ্রেফতার দুই/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৫৩২ পঠিত
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় যুবদল কর্মী সোহেল তালুকদারকে (৪২) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের বাদুরতলী এলাকায় বখাটে অটো বাইক চুরি চক্রের হোতা হাসানের নেতৃত্বে সোহেল তালুকদারের ওপর সশস্ত্র এই হামলা চালানো হয়। এ সময় তার গলার বাম পাশে ও বাম হাতের কনুই বরাবর কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
আহত সোহেল জানান, তার এক নিকট আত্মীয়ের একটি অটোবাইক চুরির ঘটনা জিজ্ঞেস করায় ক্ষিপ্ত হয়ে হাসান তার সহযোগিদের নিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। হত্যার উদ্যেশ্যে তাকে কোপানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। এঘটনায় পুলিশ তাৎক্ষণিক মূল অভিযুক্ত হাসান ও এক সহযোগী জুয়েলকে গ্রেফতার করেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এই চক্রের সদস্যরা স্থানীয় গডফাদারদের শেল্টারে কলাপাড়া পৌরশহরসহ বাদুরতলী বালিয়াতলী সড়কের বিভিন্ন পয়েন্টে মাদক চোরাচালানিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে দুইজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ