• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

নানা আয়োজনের মধ্য দিয়ে দশমিনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১১২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ রাকিবুজ্জামান, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ
আলোচনা সভা এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলখোলা বন্দরে গিয়ে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম শানু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মুকুল, কেন্দ্রীয় ছাত্রনেতা মুহাম্মদ নজরুল ইসলাম, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মৃধা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, গলাচিপা উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হিরন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, মাসুদ পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রতন, দপ্তর সম্পাদক রাজিব মিয়া, যুবদলের সদস্য সচিব একেএম শামীম খান, মেহেদী হাসন রাসেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। আন্দোলন-সংগ্রামে অনেক নেতাকর্মী আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তবুও রাজপথ ছেড়ে যাননি। এই ত্যাগ-তিতিক্ষার ফসলই বাংলাদেশের গণতন্ত্র।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ