• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের সম্পাদককে কুপিয়ে হত্যা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫৩ পঠিত
আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

আবুল বাশার : ভোলা জেলা প্রতিনিধি,

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মওলানা আমিনুল ইসলাম নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯ টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চরনাবাদ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। লাশ ভোলা সদর হাসপাতালে রয়েছে।

মাও: আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস। এ ঘটনায় ইসলামী দল, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামিয়া ঐক্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ভোলা শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাও: আমিনুল ইসলাম নোমানী এশার নামাজ পড়ে বাসায় যাওয়ার কিছুক্ষণ পর পথচারীরা চিৎকার শুনে বাড়িতে যান। ঘরের দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে তার রক্তাক্ত লাশ মাটিতে পরে থাকে দেখেন।

পথচারীরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী শ্বশুরবাড়িতে বেড়াতে গেছেন।
মাও: আমিনুল ইসলাম নোমানী দীর্ঘ ১৫ বছর ধরে মাদ্রাসায় চাকরি ও মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি ভোলা জেলা ইসলামি ঐক্য আন্দোলনের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অপরদিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তার বাড়ির দরজায় তার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসাও পরিচালনা করছেন।

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোবাশ্বিরুল হক নাঈম জানান, কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে আমরা কিছুই জানতে পারি নি।

ভোলা সদর থানার এস আই ফাইজুল হক জানান, আমরা সুরত হাল ও ময়নাতদন্তের পর বিষয়টি বলতে পারব কেন কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে। তাকে বেপরোয়া কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ পৈশাচিক ঘটনার প্রতিবাদে ভোলা শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামি দল গুলো, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ইসলামি ঐক্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ