• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হুতির অগ্রযাত্রা রুখতে ইয়েমেন সরকারকে অস্ত্র দিল পাকিস্তান নাইজেরিয়ার ওন্দোতে এটিআর-৪২ মডেলের সামরিক বিমান বিধ্বস্ত সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখান এলাকায় খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে অংশ নেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান গতকাল বুধবার এ কার্যক্রমের নেতৃত্ব দেন।

তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে উত্তরখান খালের ময়লা আবর্জনা পুরোপুরি পরিষ্কার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবীব মোল্লা, উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, রফিকুল ইসলাম মূলক, মজিবুর রহমান, রশিদ ভূঁইয়া, রবিউল হক বাবু ও নুরুজ্জামান নূরু।

এছাড়া উপস্থিত ছিলেন থানা সদস্য হিরন পারভেজ, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিম হাওলাদার মারজান ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হানুল বাছেদ ও সাধারণ সম্পাদক মেহেদী খাঁন দুলাল, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক রিপন মিয়া।

বিএনপির মিডিয়া সেলের ফেসইবুক পেইজে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ