• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

মহিপুরে ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১২ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। মহিপুরে কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলে আটক করা হয়েছে। শুক্রবার সকালে আলিপুর- মহিপুর মৎস্য বন্দর সংলগ্ন এলাকা থেকে এ অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জন জেলে আটক করা হয়।
নিজামপুর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর, মৎস্য অধিদপ্তর ও কুয়াকাটা নৌপুলিশের সমন্বয়ে মহিপুর থানাধীন আলিপুর-মহিপুর সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে ট্রলিং বোট ও আটককৃত জেলেদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মহিপুর থানার ওসি মো মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জেলেদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ