• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে শিক্ষক সমাবেশ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২০ পঠিত
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

“এক দফা এক দাবি—স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ”

মোঃআল আমিন খানঃ
ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) :
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকাল থেকে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্দোলনের কর্মসূচি পালন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। সমাবেশস্থল জুড়ে “এক দফা এক দাবি—স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
ঘোষণার পরও বাস্তবায়ন নেই
গত ২৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখে সরকার পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেয়। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও ঘোষণার বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষক নেতার বক্তব্য
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব হাজিপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ হারুন অর রশিদ সমাবেশে গণমাধ্যমকে বলেন—
“বৈষম্যহীন বাংলাদেশ চাই। তবে বৈষম্য থাকবে থাকবে কেন? সরকার জাতীয়করণের ঘোষণা দিয়েছে, অথচ সাত মাসেও তার বাস্তবায়ন হলো না কেন—এ প্রশ্ন শিক্ষা উপদেষ্টার কাছে।”
শিক্ষকদের দাবি
শিক্ষকরা বলেন, সরকারের ঘোষণার দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ