• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর দশমিনায় ‘অপারেশন ডেভিল হান্ট’: ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩২ পঠিত
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বেতাগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাহ আলম হাওলাদার (৬৫) বেতাগী গ্রামের মৃত আনোয়ার হোসেন ও মৃত বরু জান বিবির সন্তান। তিনি দীর্ঘদিন ধরে বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

দশমিনা থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ ইউনিয়ন বিএনপির এক কাউন্সিল অধিবেশনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওইদিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি ও অঙ্গসংগঠনের সভায় হামলা ও ভাঙচুর চালায়। এতে শতাধিক নেতাকর্মী আহত হন।

এ ঘটনার তিন বছর পর, ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে দশমিনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতেই শাহ আলম হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন,
“অভিযান ডেভিল হান্ট চলমান রয়েছে। শাহ আলম হাওলাদারকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ