• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুইজারল্যান্ডে মার্কিন-ইরান বৈঠক বাতিল, তবু লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহর পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার দ্বারপ্রান্তে, তিস্তাপাড়ে বন্যার শঙ্কা মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: স্বাক্ষর হতে পারে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি, আলোচনায় তিস্তা প্রকল্প খোলা চিঠি” মাননীয় প্রধানমন্ত্রী ও বিচার ব্যবস্থাপনার নিকট আকুল আবেদন কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান

বোরহানউদ্দিনে হত দরিদ্র্য পিছিয়ে পড়া মানুষের পাশে ইউএনও রায়হান উজ্জামান/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১০৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আবুল বাশার বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা :

ভোলার বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক বোরহানউদ্দিন উপজেলায় কর্মহীন হতদরিদ্র পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। তাঁর নিজস্ব তত্ত্বাবধানে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় দুইজন হত দরিদ্র ব্যক্তিকে প্রদান করা হয় ভ্যানগাড়ি এবং তিনজনকে দেওয়া হয়েছে চায়ের দোকান স্থাপনের মালামাল।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে (২৫ সেপ্টেম্বর২০২৫) সকাল সাড়ে ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, সমাজের অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে আমরা চাই সবাই নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হোউক। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যয়নের মাধ্যমে আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই করে দুইজনকে ভ্যানগাড়ি ও তিনজনকে চায়ের দোকান করার জন্য প্রয়োজনীয় মালামাল দিয়েছি। আমাদের আশা তারা নিজেরা পরিশ্রম করে আত্মনির্ভরশীল হয়ে উঠবেন। হত দরিদ্র পিছিয়ে পড়া মানুষের সহযোগিতা অব্যাহত থাকবে।
ভ্যানগাড়ি পেয়ে ছিডু মিয়া বলেন, অনেক দিন বেকার ছিলাম। নিজের কিছু করার সামর্থ্য ছিল না। তাই ইউএনও স্যারের সহায়তায় এখন একটা ভ্যানগাড়ি পেয়েছি। ইনশাহ প্রতিদিন রোজগার করে পরিবার নিয়ে সংসার চালাতে পারবো।


চায়ের দোকান পাওয়া মোঃ ঝান্টু বলেন, কয়েক মাস যাবত কাজকর্ম ছিলো না দোকান দেওয়ার মতো টাকা ছিল না। এখন নতুন মালামাল নিয়ে দোকান সাজাতে পেরেছি। আশা করি পরিশ্রম করে এগিয়ে যাব।
সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর-এ এলাহি আল-আমীন বলেন,বাস্তবিক অর্থেই সমাজের অসহায় মানুষ কে পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ