• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার

কলাপাড়ায় এসডিএফ’র উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে কলাপাড়ায় উপজেলা স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসডিএফ পটুয়াখালী জেলা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। স্বাগত বক্তব্য রাখেন, এসডিএফ পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: নাহিদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো: আব্বাস আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী ও বে-সরকারী দপ্তরের কর্মকর্তাগণ। কর্মশালাটি সার্বিক তত্ত¡াবধান করেন জেলা কর্মকর্তা জীবিকায়ন মো: সাইফুল ইসলাম।
কর্মশালায় এসডিএফ পটুয়াখালী জেলার ৫ নং কলাপাড়া ক্লাস্টার ও ৬ নং পাখিমারা ক্লাস্টারের বিভিন্ন গ্রাম সমিতির কার্যক্রম উপস্থাপন করেন এসডিএফ পটুয়াখালী জেলার জেলা কর্মকর্তা মো: গোলাম কিবরিয়া। তিনি তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে কর্মশালায় উপস্থিত অতিথিদের কাছে গ্রামপর্যায়ে এসডিএফের কার্যক্রমের স্পষ্ট প্রতিচ্ছবি তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ