• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ রাষ্ট্রদূত,,,

রিপোর্টার: / ১৩৫ পঠিত
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক
ঢাকা

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–কে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত। এটি মৌলিক রাজনৈতিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐকমত্যের প্রতিফলন।”

রাষ্ট্রদূত মিলার আরও বলেন, “এটি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতির পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে—এ সনদ তারই প্রমাণ।”

সদ্য স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ মোট ২৫টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে ঐকমত্য গঠনের এমন প্রয়াসকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

রাষ্ট্রদূত মিলারের উপস্থিতি ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও শাসনব্যবস্থার সংস্কারে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

দীর্ঘদিন ধরেই সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধি এবং মানবাধিকার সংরক্ষণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে কাজ করছে।

সম্প্রতি ইইউ জানিয়েছে, তারা বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সব ধরনের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।

এইসব উদ্যোগ বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা ও টেকসই উন্নয়নের প্রতি ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় প্রতিশ্রুতিরই অংশ বলে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ