• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত….. মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন,,,,

রিপোর্টার: / ৭৪ পঠিত
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল মালেক আনোয়ারী-এর উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বাউফল উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে এই শোডাউনটি কালাইয়া, নওমালা মিলঘর, হাজিরহাট, বগা, কাচিপাড়া ও নুরাইনপুর এলাকা প্রদক্ষিণ করে আবার বাউফল শহরে এসে যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক হাজারেরও অধিক মোটরসাইকেল অংশ নেয় এ শোডাউনে, যা বাউফলের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক শোডাউন হিসেবে বিবেচিত হচ্ছে। শোডাউনে অংশগ্রহণকারীরা হাতপাখা প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং চরমোনাই পীর সাহেবের নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ জানান, বাউফলে হাতপাখার জনপ্রিয়তা বর্তমানে অন্য যেকোনো দলের তুলনায় অনেক এগিয়ে আছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের অঙ্গীকার নিয়েই তারা আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন।

শোডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল মালেক আনোয়ারী। তিনি বলেন,

> “আমরা জনগণের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ। চরমোনাই হুজুরের অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব—জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেব।”

 

শোডাউন শেষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করার শপথ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ