• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার

দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,,,

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

দৈনিক বাংলাদেশ বাণীর শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
বরিশাল বিভাগের অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণী-এর শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি (নিউজ বিভাগে) নির্বাচিত হয়েছেন কলাপাড়ার প্রবীণ সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

গত শুক্রবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এই সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকতায় অনন্য ভূমিকা ও সংবাদ পরিবেশনে দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বর্তমানে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি এবং কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বাণীর প্রধান সম্পাদক ও বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সম্পাদক আযাদ আলাউদ্দিন, প্রকাশক অ্যাডভোকেট শাহে আলম, বার্তা প্রধানসহ পত্রিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভাগের বিভিন্ন উপজেলা প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্মাননা গ্রহণের পর বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন —

> “এই অর্জন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি সত্যনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতায় নিজেকে আরও নিবেদিত রাখতে চাই। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়বদ্ধতা— সমাজ ও দেশের কল্যাণে কলম চালিয়ে যেতে চাই।”

 

তিনি দৈনিক বাংলাদেশ বাণী পরিবার, বরিশাল প্রেসক্লাব, সহকর্মী সাংবাদিক ও পাঠকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু দীর্ঘদিন ধরে কলাপাড়াসহ বরিশাল বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ ও প্রচারে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নৈতিক সাংবাদিকতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য তিনি সহকর্মী ও পাঠকমহলে ব্যাপক প্রশংসিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ