• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

জাতীয় নির্বাচনে পুলিশ থাকবে নিরপেক্ষ ও পেশাদার: আইজিপি বাহারুল আলম,,,

রিপোর্টার: / ১৫৬ পঠিত
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনে পুলিশ থাকবে নিরপেক্ষ ও পেশাদার: আইজিপি বাহারুল আলম

রাজশাহী, ২ নভেম্বর, ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা): বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জাতীয় নির্বাচনকালে পুলিশের আচরণ সম্পূর্ণ নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি আনুগত্য নয়, পুলিশের আনুগত্য থাকবে কেবল আইন ও দেশের প্রতি।

শনিবার রাতে রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ আয়োজনে বিশেষ মতবিনিময় সভায় আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, “নির্বাচন কমিশনই নির্বাচনের মূল দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু নির্বাচনের পেছনে সবচেয়ে বড় সহায়ক শক্তি হলো পুলিশ।”

আইজিপি আরও বলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, পুলিশের দায়িত্ব হলো আইন অনুযায়ী কাজ করা। কেউ যেন আগাম ধারণা করে বা কাউকে খুশি করার জন্য দায়িত্ব থেকে বিচ্যুত না হয়।” তিনি ৫ আগস্টের কঠিন পরিস্থিতির উদাহরণ তুলে ধরেন এবং বলেন, পুলিশ ধাপে ধাপে সেই বাস্তবতা অতিক্রম করেছে। যদিও কিছু দুর্বলতা রয়ে গেছে, তবুও বাহিনী নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে।

তিনি জাতীয় নির্বাচনের প্রসঙ্গে বলেন, “এটি পুলিশের জন্য একটি বড় পরীক্ষা, একই সঙ্গে সুযোগও। অতীতের ভুল সংশোধন করে সততা, ন্যায় ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।”

সভায় রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার)। সভায় রাজশাহী রেঞ্জ, আরএমপি এবং রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বাহারুল আলম পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাসও প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ