• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক,,,

রিপোর্টার: / ১০৩ পঠিত
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক | ১২ নভেম্বর ২০২৫, বুধবার

ভোলা ও বরগুনায় পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এছাড়া পরিত্যক্ত অবস্থায় আরও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক সদর থানাধীন ইলিশা ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনা কর্তৃক বরগুনার তালতলী থানার অফিস ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা, ৬ হাজার টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩৯০ টাকা উদ্ধার করা হয়।

পরে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার নাম মোঃ স্বপন হাওলাদার (৩০), পিতা খালেক হাওলাদার। তিনি গ্রাম: ০৩ নং ইদুপারা, ডাকঘর: সোনা কাটা, থানা: তালতলী, জেলা: বরগুনা এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) মোঃ আবুল কাশেম বলেন,

> “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কোস্ট গার্ড সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ