• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতির দোয়া চান প্রধান উপদেষ্টা

রিপোর্টার: / ১৩৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা প্রধান উপদেষ্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে তিনি জাতির জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত জরুরি।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বক্ষণিক প্রস্তুত রেখে চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা নিয়মিতভাবেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হচ্ছেন।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”

বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ