• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

তিন দিন ধরেই স্থিতিশীল খালেদা জিয়ার অবস্থা—জানালেন ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ,,

রিপোর্টার: / ১১৩ পঠিত
আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

তিন দিন ধরেই স্থিতিশীল খালেদা জিয়ার অবস্থা—জানালেন ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ

সংবাদ:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত তিন দিনে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। তিনি জানান, বর্তমানে খালেদা জিয়ার অবস্থা একই পর্যায়ে রয়েছে এবং বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তাঁর শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী।

শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ। তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত সমন্বয় করে চিকিৎসা পরিচালনা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় ডা. জোবায়দা রহমান নেতৃত্ব দিচ্ছেন।

ডা. জাহিদ বলেন, “চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। দেশবাসীর কাছে আমরা তাঁর জন্য দোয়া কামনা করছি। সবার দোয়ায় তিনি সুস্থ হবেন ইনশাআল্লাহ।”

তিনি আরও অনুরোধ করেন, হাসপাতালে অযথা ভিড় না করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতা করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ