• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১৬২–সরকারের ব্যর্থতা স্বীকার করলেন প্রধানমন্ত্রী,,,

রিপোর্টার: / ১১১ পঠিত
আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১৬২–সরকারের ব্যর্থতা স্বীকার করলেন প্রধানমন্ত্রী

সংবাদ:
থাইল্যান্ডে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় গত কয়েক দিনে অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে। লাখো মানুষ ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। শনিবার ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ব্যাংককে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, আটটি প্রদেশে বন্যায় ১৬২ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। এর মধ্যে সঙখলা প্রদেশেই মারা গেছে ১২৬ জন।

বন্যা পরিস্থিতির অবনতি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে থাইল্যান্ড সরকারের ওপর সমালোচনা বাড়ছে। প্রধানমন্ত্রী আনুতিনও বন্যা মোকাবিলায় সরকারের ঘাটতির বিষয়টি স্বীকার করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি স্থানীয়দের কাছে ক্ষমা চেয়ে বলেন, “সরকার বন্যা-কবলিত নাগরিকদের যথাযথ সেবা ও সুরক্ষা দিতে পারেনি।”

তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ বিতরণ শুরু হবে। পাশাপাশি ঋণ স্থগিত, ব্যবসা ও ঘরবাড়ি মেরামতের জন্য স্বল্পমেয়াদি সুদবিহীন ঋণসহ অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে।

দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানায়, শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, মানুষ দীর্ঘদিন পানিতে ডুবে থাকা নিজেদের ঘরে ফিরে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখছেন—ভাঙা আসবাব, বিক্ষিপ্ত গৃহস্থালি সামগ্রী, নষ্ট হয়ে যাওয়া ব্যক্তিগত জিনিসপত্র।

গত সপ্তাহের শেষ দিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বিপর্যস্ত পরিস্থিতি দেখা দেয় দেশটিতে। হাজারো মানুষ আটকা পড়ে, বহু সড়ক চলাচলের অনুপযোগী হয়ে যায় এবং নিচু এলাকায় ঘরবাড়ি ও যানবাহন পানিতে তলিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ