• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
একাত্তরের ভূমিকা নিয়ে জামায়াত অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী কতজন, জানালেন সংশ্লিষ্টরা একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী এআইয়ের অপব্যবহার রুখতে কঠোর আইন প্রণয়নের পথে সরকার আগস্টে মূল্যস্ফীতি কমে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী ৪৩, ভোটার ৩৫ হাজার রাজধানীর বাজারে ডিমের দাম কমলেও চড়া মাছ-মাংসের দর শাহজালাল বিমানবন্দরে কাতার প্রবাসীর শরীর থেকে ২ কোটি ৩২ রাজস্ব আয় ঘাটতিতে বিকল্প ঋণের উৎস খুঁজছে সরকার সরকারি চাকরিতে তদবিরে কড়াকড়ি, নথিতে রেকর্ড রাখার নির্দেশ

খুলনায় আদালত গেটেই প্রকাশ্যে হামলা: গুলি ও কুপিয়ে দুইজনকে হত্যা

রিপোর্টার: / ১১৫ পঠিত
আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

খুলনায় আদালত গেটেই প্রকাশ্যে হামলা: গুলি ও কুপিয়ে দুইজনকে হত্যা

খুলনায় আদালতে হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে দুজন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসার বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন ও হাসিব নামের দুই ব্যক্তি একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। আদালত থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

হামলার পর পুলিশ ও আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় নিশ্চিত হলেও আরেকজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ ঘটনার পর পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবী ও সাধারণ মানুষ প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, আদালত চত্বরে এমন ঘটনা নিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ