• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৩ পঠিত
আপডেট: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আবুল বাশার ভোলা প্রতিনিধি :

ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

(০৮ ডিসেম্বর ২০২৫) ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।

বিদায় অতিথিদের উদ্দেশ্যে মান্যবর পুলিশ সুপার মহোদয় বলেন “ ভোলা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব করতে অফিসার ইনচার্জদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামীর কর্মস্থলে তাঁদের জন্য সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), ভোলা মহোদয়।

পরিশেষে মান্যবর পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জগণদের ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহান সরকার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল)-সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ