• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

চাকরি বিধিমালা প্রকাশের দাবিতে শুক্রবার থেকে মেট্রোরেলের সব সেবা বন্ধ, কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা,

রিপোর্টার: / ২১৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মেট্রোরেল কর্মকর্তা ও কর্মচারীরা শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক ।

মেট্রোরেল কর্মকর্তা ও কর্মচারীরা শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা ও কর্মচারীরা শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন। স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না হওয়ায় মেট্রোরেলের সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার এই ঘোষণা আসে বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

মেট্রোরেল চালুর পর থেকেই কর্মচারীরা বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করে আসছেন। ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর ১২ বছর পার হলেও প্রতিষ্ঠানের ৯০০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি। তাদের অভিযোগ, দিনরাত কাজ করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, গ্রুপ ইনস্যুরেন্সসহ প্রয়োজনীয় সুবিধা তারা পাচ্ছেন না। ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাণিজ্যিক অপারেশন শুরুর পর থেকে বিষয়গুলো আরও স্পষ্টভাবে সামনে আসে।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটি ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। এরপর ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্তের প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ, কিন্তু সেটিও রক্ষা হয়নি। এর ফলে গত নয় মাসে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।

গত ১০ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক কর্মচারীদের সঙ্গে আলোচনায় জানান, সার্ভিস রুলের বেশিরভাগ ধারা নিয়ে পরিচালনা পর্ষদ একমত হলেও বিশেষ বিধান সংক্রান্ত একাদশ অধ্যায় জটিলতা তৈরি করেছে। এই বিধান মেট্রোরেল প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে আত্মীকরণ করার সুযোগ দেয়, যা কর্মচারীদের দাবি অনুযায়ী দেশের প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

কর্মচারীরা অভিযোগ করেন, পরিচালনা পর্ষদ বিশেষ বিধান বাদ দিতে আগ্রহী হলেও ডিএমটিসিএল কর্তৃপক্ষের চাপের কারণে সার্ভিস রুল প্রকাশ বারবার পিছিয়ে যাচ্ছে। পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী ৯ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ না হওয়ায় কর্মচারীরা জানিয়ে দেন, ১১ ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল না এলে ১২ ডিসেম্বর শুক্রবার ভোর থেকে তারা কর্মবিরতিতে যাবেন।

এই কর্মসূচির কারণে মেট্রোরেলের দৈনিক কয়েক লাখ যাত্রীর ভোগান্তি তৈরি হবে। তবে কর্মচারীরা বলছেন, এর দায় পুরোপুরি ডিএমটিসিএল কর্তৃপক্ষের। তাদের ভাষায়, “চাকরি বিধিমালা ছাড়া আমাদের ক্যারিয়ার, বেতন সুবিধা বা ন্যায্য অধিকার নিশ্চিত নয়। তাই আর কোনো আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়।”

কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ