• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি ঠেকাতে জরুরি নতুন আইন আসছে: প্রেস সচিব,,,

রিপোর্টার: / ২২৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি ঠেকাতে জরুরি নতুন আইন আসছে: প্রেস সচিব


ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা) : অনলাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাড়তে থাকা জালিয়াতি রোধে আলাদা আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ নির্দেশনা দেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জরুরি ভিত্তিতে নতুন আইন করা হবে, যাতে এআই বা অনলাইনের মাধ্যমে সংঘটিত বিভিন্ন ধরনের জালিয়াতির বিরুদ্ধে স্পষ্ট শাস্তির বিধান রাখা যায়।

তিনি বলেন, এআই প্রযুক্তি আসার পর জালিয়াতির পরিমাণ ভয়াবহভাবে বেড়ে গেছে, যা বাংলাদেশের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ন করছে। দেশের জালিয়াত চক্র বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করছে এবং বিদেশগামীদের ভিসা প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করছে।

প্রেস সচিব জানান, এসব সমস্যার সমাধানে দ্রুত আইন প্রণয়ন করা হবে, যাতে অনলাইন ও এআইভিত্তিক প্রতারণা কঠোরভাবে দমন করা যায়।

সভায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ৩৬ জনকে ২০ লাখ টাকা করে এবং আহতদের ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ