• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

সংবাদ সম্মেলন বরিশালে অটোর চাঁদাবাজদের।

রিপোর্টার: / ৩৯৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃবরিশাল নগরীতে অটো মালিক সমিতির অবৈধ টোকেন বাণিজ্যর সংবাদ প্রকাশের পর নিজেদের বাঁচাতে মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন চাঁদাবাজ নিজাম। আজ মঙ্গলবার বরিশাল রিপোটার্স ইউনিটিতে সংবাদ সন্মেলনে হাজির হয়ে নিজেদের বাঁচাতে মিথ্যা বানোয়াট কথা বলতে থাকলেও সাংবাদিকদের প্রশ্নে তালগোল পাকিয়ে ফেলেন এই চাঁদাবাজ নিজাম। সূত্রে জানা যায়, গত বছর বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম ভাঙ্গিয়ে স্টিকার বানিয়ে লাখ লাখ টাকা হাতান এই নিজাম, মোর্শেদ গংরা।সেই ঘটনায় জেল হাজতেও যায় এই নিজাম, মোর্শেদ। এরপর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পরে চলতি মাসে আবারো শুরু করে অবৈধ টোকেন বাণিজ্য। সেই টোকেন বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের পর নিজেদের বাঁচাতে ও টোকেন বাণিজ্য চালিয়ে যেতে দৌড়ঝাঁপ শুরু করেন নিজাম গংরা। বিসিসির নিবন্ধন ছাড়া টোকেনের কি কারনে তারা টোকেন ভাড়া আদায় করছেন? তার কোনো সঠিক জবাব দিতে পারেননি চাঁদাবাজি সংগঠনের মূল হোতা নিজাম।বরিশাল জেলা মহানগর অটো মালিক সমিতি’র নামে শ্রমিকদের জিন্মি করে টাকা হাতানো এই প্রতারক বাহিনীর হাত থেকে রক্ষা পেতে চায় শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ