• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঠমিস্ত্রিকে পিটিয়ে কাঁধের হাড় ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

রিপোর্টার: / ৪৭২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

শাহাবুদ্দিন স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল ইসলাম শিকদার (৪৩) নামের এক কাঠমিস্ত্রিকে পিটিয়ে কাঁধের হাড় ভেঙে দিয়েছে কতিপয় দুর্বৃত্ত।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর (খ্রিষ্টানপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুরুল ইসলাম কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকালে জালালপুর গ্রামের মৃত মফিজ শিকদারের ছেলে আহত নুরুল ইসলাম ও পার্শ্ববর্তী আক্কেলপুর গ্রামের ইদ্রিস মাতুব্বরের ছেলে জাহিদুল (২৫) পাশাপাশি দুইটি ট্রলার তৈরির কাজ করছিল। এসময় নুরুল ইসলামের কাছ থেকে মিস্ত্রি কাজে ব্যবহৃত একটি ছেনা নিয়ে ভেঙে ফেলায় জাহিদুলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। যা স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিন হাওলাদারকে জানালে তিনি ফয়সালা করে দিবেন বলে জানান। কিন্তু ওই দিন সন্ধ্যায় জাহিদুলের নেতৃত্বে ইদ্রিস (৫০), সিদ্দিক (৪০) ও রাজু (২৫) সহ ৭/৮ জন দুর্বৃত্ত বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সদরপুর স্লুইজগেট সংলগ্ন ট্রলারের কাজ করার সময় নুরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। এতে নুরুল ইসলামের বাম কাঁধের হাড় ভেঙে যায়। এ সময় হামলা থামাতে গিয়ে আঃ লতিফ শিকদার (৪৫) ও মোঃ হানিফ হাওলাদার (৩৫) নামে দুই ব্যক্তি আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।কর্তব্যরত ডাক্তার নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করেন এবং অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেন। এ রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে আতহ নুরুল ইসলামের পরিবার জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ