• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

কলাপাড়ায় মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৮১ পঠিত
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পশরবুনিয়া জামে মসজিদের পেশ ইমাম মো.জিয়া উদ্দিন জুলহাস কে অমানবিক ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। শনিবার দুপরে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি লুৎফর রহমান, ইউনিয়ন যুবদল সভাপতির ভাই শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জাহিদ সাউগার এবং সাবেক ছাত্রলীগ নেতা জিসানকে দায়ী করেছেন ভুক্তভোগী পরিবার।
আহত জিয়া উদ্দিন জুলহাস বলেন, তার মা অধিগ্রহন কৃত জমিতে লাগানো নারিকেল গাছের পাতা আনতে গেলে অভিযুক্তরা তাকে অপমান করে। মুরুব্বিদের সাথে এধরনের আচরনের বিষয়ে জানতে গেলে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে নির্মম ভাবে মেরে জখম করে। জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে এলাকা ছাড়া করা হবে বলেও হুমকি প্রদান করা হয়। তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচারের দাবি জানান।
অভিযুক্ত ওয়ার্ড যুবদল সভাপতি লুৎফর রহমান জানান, এটা পারিবারিক বিষয়, অন্য ঝামেলায় মারামারি হয়েছে , স্থানীয় ভাবে আপোষ মিমাংসার প্রস্তাবনা চলছে।
লালুয়া ইউনিয়ন শ্রমিকদল সিনিয়র সহ-সভাপতি জাহিদ সাউগারের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায় নি।
এ বিষয়ে লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম সাউগার বলেন, কথা কাটাকাটি নিয়ে উভয়ের মাঝে মারামারি হয়। তবে, এ বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শালিস মিমাংসার জন্য বুধবার তারিখ নির্ধারন করা হয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ