• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক: নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ,,,

রিপোর্টার: / ১৬২ পঠিত
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক: নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ

পিরোজপুর, ৩১ জানুয়ারি, ২০২৬ : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি জাতির জীবনে একটি ঐতিহাসিক মাইলফলক।

তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি গভীরভাবে জড়িত। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপরও এই নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে।

তিনি জোর দিয়ে বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে হলে নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আইনের শাসন ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ