• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
 না মানলে ভোট বর্জনের হুঁশিয়ারি পায়রা বন্দরের কর্মচারীদের,, কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ,,, ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক: নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ,,, দীর্ঘ  ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন,, কলাপাড়ায় ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীর অভিযোগ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজর: ১৬ দেশের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে কলাপাড়ায় মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।। শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।।

 না মানলে ভোট বর্জনের হুঁশিয়ারি পায়রা বন্দরের কর্মচারীদের,,

রিপোর্টার: / ১১ পঠিত
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন পায়রা বন্দরের কর্মচারীরা। এক দফা এক দাবি—৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টায় পায়রা বন্দর সম্মুখ গেটে অবস্থান, কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে এ হুঁশিয়ারি দেন তারা।

পায়রা বন্দর কর্মচারী ইউনিয়নের আহ্বানে দ্বিতীয় দিনের মতো প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বন্দর কর্তৃপক্ষের সকল স্তরের কর্মচারীরা অংশ নেন। এ সময় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, ইনল্যান্ড মাস্টার আবদুল কাদের, শেখুল আরেফিন এবং হিসাব সহকারী শফিকুল ইসলাম।

বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস বলেন, গত ১৫ বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েকগুণ বৃদ্ধি পেলেও কর্মচারীদের বেতন-ভাতা বাড়েনি। ফলে উপার্জনক্ষম হওয়া সত্ত্বেও পরিবার নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এ অবস্থায় সরকারের কাছে ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখুল আরেফিন (ইনল্যান্ড মাস্টার, ১ম শ্রেণি) বলেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মচারীরা। সরকার ইতোমধ্যে একটি কমিশন গঠন করেছে এবং সেই কমিশনের প্রতিবেদন সরকারের হাতে পৌঁছেছে। কিন্তু গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্বের কারণে আজ সকল স্তরের কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়েছে।

তিনি আরও বলেন, দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ