• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

রিপোর্টার: / ১৪৯ পঠিত
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
খালেদা জিয়ার রেখে যাওয়া ওসিয়ত রক্ষার আহ্বান জানিয়ে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

রবিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে কলাপাড়া পৌর বিএনপির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের সুস্পষ্ট কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু কিছু রাজনৈতিক দল প্রশ্ন তোলে—এই উন্নয়ন কীভাবে হবে, টাকা আসবে কোথা থেকে। তিনি বলেন, ২০০৪ সালে বেগম খালেদা জিয়াকে কলাপাড়ায় নিয়ে এসেছিলাম। সেদিন কলাপাড়াবাসীর প্রতিটি দাবি তিনি পূরণ করেছিলেন। তিনটি ব্রিজ, ৫০ শয্যার কলাপাড়া হাসপাতাল, ফায়ার সার্ভিস—সবই বেগম জিয়ার অবদান।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সেদিন একটি কথাই বলেছিলেন—মোশাররফকে আগামী দিনে আপনাদের এমপি করতে হবে। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু কলাপাড়া ও রাঙ্গাবালীর মানুষ কখনো তাকে ভুলতে পারবে না। তাই খালেদা জিয়ার সেই ওসিয়ত রক্ষা করতে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে তাকে সম্মান জানাতে হবে।

জনসভায় তিনি বলেন, আওয়ামী লীগ, জামায়াত বা অন্য যে কোনো দল করার অধিকার সবার আছে—এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি কলাপাড়ার উন্নয়ন চান, তাহলে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিন। নির্বাচনের পর সবাই সমান মর্যাদায় কলাপাড়ায় থাকবে—এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু।

এর আগে বিকেল থেকেই কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী জনসভায় যোগ দেন। জনসভা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ