• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,,

রিপোর্টার: / ২৪০ পঠিত
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

### টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা

**নিজস্ব প্রতিবেদক :ঢাকা, ফেব্রুয়ারি ২০২৬:** রাজধানীর টিকাটুলী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকের বিরুদ্ধে ওয়ারী থানা-এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হোসাইন মোহাম্মদ ওমর ফারুক (৩৮) যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ)-এ ডিটেকটিভ সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি পারিবারিক সফরে গত ২৮ জানুয়ারি ২০২৬ বাংলাদেশে আসেন। ৬ ফেব্রুয়ারি তিনি ওয়ারী থানাধীন হোটেল সুপার লিঃ-এর ২০১ নম্বর কক্ষে ওঠেন।

১৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে হোটেল থেকে পায়ে হেঁটে রাজধানী সুপার মার্কেট হয়ে শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড়ে বোনের বাসায় যাওয়ার পথে টিকাটুলী রাজধানী সুপার মার্কেট মোড়ে পৌঁছালে সায়েদাবাদ থেকে আসা সিএনজি (ঢাকা মেট্রো-খ-১৬-৪৪৫৭) দ্রুত ও বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের রেজিস্টারে মৃত্যুর কারণ হিসেবে সড়ক দুর্ঘটনা (RTA) উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনার সময় নিহতের সঙ্গে থাকা স্যামসাং মোবাইল ফোন (মডেল: SM-A176U1) ও ব্যবহৃত সিম নম্বর পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, সিএনজি চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান।

এ ঘটনায় সিএনজি চালক মো. মিলন মাদবর (৪৯)-এর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন নিহতের বোন শিরিন আক্তার। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ