• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

একুশের ভিড়ে সক্রিয় ছিনতাইকারী: শহীদ মিনার এলাকায় ১২ মোবাইল চুরির অভিযোগ,,

রিপোর্টার: / ১১৮ পঠিত
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

একুশের ভিড়ে সক্রিয় ছিনতাইকারী: শহীদ মিনার এলাকায় ১২ মোবাইল চুরির অভিযোগ

ঢাকা, ২১ ফেব্রুয়ারি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জনস্রোতের সুযোগ নিয়ে ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে। একুশের প্রথম প্রহরের মাত্র এক ঘণ্টায় আইফোনসহ অন্তত ১০–১২টি মোবাইল চুরির অভিযোগ পেয়েছে পুলিশ।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের জানান, শহীদ মিনার এলাকায় হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে আসছেন। এই বিপুল জনসমাগমের মধ্যে অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। অনেকেই মৌখিকভাবে মোবাইল হারানোর অভিযোগ জানিয়েছেন এবং ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, হারানো মোবাইলগুলোর মধ্যে কয়েকটির নম্বর পুলিশের কাছে দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে এবং এ প্রক্রিয়ায় কিছু সময় লাগতে পারে।

এদিকে, অভিযোগ পাওয়ার পর ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শহীদ মিনারের বেদি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। একই সঙ্গে শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থীদের ব্যক্তিগত সামগ্রী সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ