• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

গণমাধ্যমের স্বাধীনতায় জোর, সাংবাদিক কল্যাণে নানা পদক্ষেপের আশ্বাস তথ্যমন্ত্রীর,,

রিপোর্টার: / ১২৭ পঠিত
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় জোর, সাংবাদিক কল্যাণে নানা পদক্ষেপের আশ্বাস তথ্যমন্ত্রীর

বরিশাল : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশগঠনের পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমকে সঠিক ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা অপরিহাৰ্য। তিনি জানান, জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং সাংবাদিকদের কল্যাণে ওয়েজবোর্ড হালনাগাদসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলতি মাস থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিকভাবে অর্থ সহায়তা প্রদান করা হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছানোর পর পরিবারের নারীরাই এর মালিক হবেন, যা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জলবায়ু মোকাবিলা, বেকারত্ব দূরীকরণসহ অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য গণমাধ্যমের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে তথ্যমন্ত্রী ভাষা সৈনিকদের স্মৃতিচারণ করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এর আগে সকালে বরিশাল সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। একইদিন সকালে গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ