• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,,

রিপোর্টার: / ১১৭ পঠিত
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের

মা. নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
দেশের টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষা জোরদার করা এবং বিদ্যুৎ খাতে বিপ্লবাত্মক রূপান্তর ঘটানোর লক্ষ্যে রুফটপ সোলার (ছাদ সৌরবিদ্যুৎ) প্রযুক্তিকে দ্রুত জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ ও কমিউনিটি প্রতিনিধিরা।

রবিবার কলাপাড়ায় প্রান্তজন ট্রাস্ট, পরিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালী (ফড–পটুয়াখালী), ক্লিন, বিডব্লিউজিইডি এবং স্থানীয় কমিউনিটি প্ল্যাটফর্মসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত এক মোবিলাইজেশন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন পরিবেশ ও উন্নয়ন ফোরাম–পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী, সদস্য মজবাহউদ্দিন মান্নান ও নুরুল হক, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ এবং সঞ্চালনা করেন ফড–পটুয়াখালীর সদস্য সচিব মা. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ফড–পটুয়াখালীর সদস্য উত্তম হাওলাদার, মা. সাইদুর রহমান, মা. নাহিদুল হক ও নাজমুস সাকিবসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সমর্থন ও সরাসরি অংশগ্রহণ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, যুব প্রতিনিধি এবং পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নিয়ে জ্বালানি খাতের এই পরিবর্তনের পক্ষে সংহতি প্রকাশ করেন।

পরে একটি প্রতিনিধি দল কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক কাউছার হামিদের কাছে স্মারকলিপি প্রদান করে।

বক্তারা আরও বলেন, দেশের বিদ্যুৎ খাত দীর্ঘদিন ধরে কেন্দ্রীয়ভাবে ব্যয়বহুল ও আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল, যা জাতীয় অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করেছে। এর বিপরীতে রুফটপ সোলার একটি পরিচ্ছন্ন, সহজলভ্য এবং তুলনামূলক কম ব্যয়বহুল সমাধান হলেও নীতিনির্ধারণী পর্যায়ে এটি কাঙ্ক্ষিত অগ্রাধিকার পাচ্ছে না।

তারা জোর দিয়ে বলেন, রুফটপ সোলার শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নয়; এটি সাধারণ মানুষের জন্য ‘জ্বালানি গণতন্ত্র’ প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম। ইউনিয়ন পরিষদ ভবন, স্কুল, হাসপাতাল ও গ্রামীণ বাজারের অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুতের আওতায় আনা গেলে স্থানীয় পর্যায় থেকেই একটি বড় জ্বালানি বিপ্লব সম্ভব।

প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ বলেন, গত ১৬ বছরে বেসরকারি জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র মালিকদের প্রায় ১ লাখ ৭২ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ প্রদান করা হয়েছে, যা দিয়ে একাধিক বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব ছিল। তাই দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপের বিকল্প নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ