• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,, ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,, সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,, গণমাধ্যমের স্বাধীনতায় জোর, সাংবাদিক কল্যাণে নানা পদক্ষেপের আশ্বাস তথ্যমন্ত্রীর,, ডিএনএ প্রোফাইলিংয়ে রায়েরবাজারে সমাহিত ৮ অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্ত,,

১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,,

রিপোর্টার: / ১৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি: আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের উপ-কমিটির সভায় ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে আলোচনা শেষে এটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হবে। প্রতিটি উপজেলায় একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

মন্ত্রী আরও বলেন, সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য করা হবে না। ডোর-টু-ডোর পদ্ধতিতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুত করা হবে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, চার মাসের মধ্যে পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় ফ্যামিলি কার্ড সেবা সম্প্রসারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ