
কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত
মো. নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার পৌর শহরের চায়না পার্ক রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাব’র আহ্বায়ক এস কে রঞ্জন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মো. হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাহিদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাজাহান পারভেজ প্রমুখ। এছাড়া ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগনের স্বত্বস্ফ‚র্ত ভোট ও সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। তাই দেশ ও জনগনের মঙ্গল কামনাই বর্তমান সরকারের প্রধান এবং মূখ্য উদ্দেশ্য। দেশের উন্নয়নের স্বার্থে সকল গনমাধ্যম কর্মীদের সরকারের পাশে থেকে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।