• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা সামনে রেখে ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি,,, কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক-চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপের আহ্বান,, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, ‘স্বাভাবিক প্রক্রিয়া’ বললেন অর্থমন্ত্রী,,, সীমান্ত নিরাপত্তা জোরদারে আধুনিকায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর,, জাতীয় প্রেসক্লাবে নতুন সরকারের ১০০ দিনের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় সভা সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা: কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া,, বিডিআর হত্যা মামলায় নতুন মোড়: শেখ হাসিনাসহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার তথ্য,,, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,,

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক-চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপের আহ্বান,,

রিপোর্টার: / ২০ পঠিত
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক-চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপের আহ্বান

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মোঃ রবিউল বাশার। তিনি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত উপজেলা গঠনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে জনবান্ধব ও আন্তরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় রমজানকে সামনে রেখে বাজারে গ্যাসের মূল্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার, মাদকদ্রব্য কারবার কঠোরভাবে দমন, অনিয়ন্ত্রিত ডাম্পার-ট্রলি চলাচল নিয়ন্ত্রণ, রাস্তার পাশের ঝুঁকিপূর্ণ শুকনা গাছ অপসারণ, চুরি-ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধ, হাসপাতাল ও সড়কপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাসহ সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা প্রতিনিধি ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পরে উপজেলা কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ