• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,, সংকট মোকাবিলায় কর বাড়ানোর ইঙ্গিত, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর: আমীর খসরু,,, রমজানের সম্প্রীতি ও মিলনমেলায় ঢাকা প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিক নিষিদ্ধ: ডিইউজে’র তীব্র প্রতিবাদ ও নিন্দা মিয়ানমারে ভূমিকম্প, কম্পনে কেঁপে উঠল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা,,, রমজানে সাদাকাতুল ফিতর নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,,

রিপোর্টার: / ১৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

সিলেট প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনই হবে দলের জন্য ‘দ্বিতীয় রাজনৈতিক লড়াই’, যেখানে কোনো আসন ফাঁকা রাখা যাবে না।

শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে দল তিনটি গুরুত্বপূর্ণ অর্জন করেছে। তার ভাষায়, প্রথমত—দলের নেতৃত্বে একটি অর্থবহ রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে, যা আগে অন্যের নেতৃত্বে হয়েছিল। দ্বিতীয়ত—দল প্রধান বিরোধীদলের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। তৃতীয়ত—নির্বাচনে একাধিক শক্তির বিরুদ্ধে সমান্তরাল প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা অর্জিত হয়েছে।

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন। আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটি জায়গাও যেন আমাদের খালি না থাকে।” তিনি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানো, প্রার্থী প্রস্তুত করা এবং নির্বাচনী কৌশল নির্ধারণে এখন থেকেই কাজ শুরুর নির্দেশনা দেন।

শিক্ষা শিবিরে জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্যে ডা. শফিকুর রহমান আগামীর বাংলাদেশকে ন্যায়ভিত্তিক ও মানুষের প্রত্যাশা পূরণের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ