• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’

রিপোর্টার: / ১১৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক শিক্ষকের বাড়ি সরকারিভাবে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশীয় ও পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে স্বীকৃতি দিয়ে বাড়িটির নামকরণ করা হয়েছে ‘বিহঙ্গ বিলাস’। বৃহস্পতিবার বিকেলে বাড়ি প্রাঙ্গণে একটি সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক, পায়রা বন্দর নৌ-পুলিশ ইনচার্জ নয়ন কারকুন এবং অ্যানিমেল লাভার্স অফ কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের বাসিন্দা ও পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়-এর সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামানের বাড়িতে প্রায় চার দশক ধরে হাজারো পাখির বসতি গড়ে উঠেছে। নিরাপদ পরিবেশ ও পরিবারের আন্তরিক যত্নে এখানে নিয়মিত সাদা বক, পানকৌড়ি এবং বাদুড়ের উপস্থিতিতে বাড়িটি দিনভর কিচিরমিচির শব্দে মুখর থাকে।

শিক্ষক আখতারুজ্জামান বলেন, “প্রায় ৪০ বছর ধরে পাখিগুলো আমাদের বাড়িতে বসবাস করছে। আমরা কখনও বিরক্ত না হয়ে বরং তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছি। অসুস্থ পাখির চিকিৎসাও করেছি। পাখির কারণে কিছুটা দুর্গন্ধ হলেও পরিবারের সবাই এখন পাখিপ্রেমী হয়ে উঠেছে। বাড়িটি অভয়াশ্রম হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত।”

অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী-এর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানান, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাড়িটির বিষয়টি তাদের নজরে আসে। পরে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, “এই স্বীকৃতির পর শিক্ষক আখতারুজ্জামানের পাশে থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, “পাখির প্রতি শিক্ষক আখতারুজ্জামানের ভালোবাসা সত্যিই বিরল। সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। তাদের নির্দেশনায় আজ বাড়িটিকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সরকারিভাবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

এদিকে ‘বিহঙ্গ বিলাস’ দেখতে ইতোমধ্যেই দর্শনার্থীদের আগমন বাড়ছে, যা এলাকাবাসীর কাছেও এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ