• রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,, বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শিগগিরই,,, সিআইএ–মোসাদ সমন্বয়ে তেহরানে হামলা: আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ নেতাদের মৃত্যু দাবি,, কলাপাড়ায় চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, সহযোগীসহ আটক ৩,,, কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,,

তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,,

রিপোর্টার: / ১৭ পঠিত
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬

তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত

নিজস্ব প্রতিবেদক

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা Tasnim News Agency

শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী তেহরানসহ একাধিক সামরিক স্থাপনায় এ হামলা চালানো হয়। একই হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কোরস (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানিসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

খবরে বলা হয়, হামলার সময় সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। ফলে এই আঘাতকে ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আব্দোলরহিম মৌসাভি গত বছরের জুনে পূর্বসূরির মৃত্যুর পর দেশটির সশস্ত্র বাহিনীর দায়িত্ব গ্রহণ করেন।

হামলার পরপরই আইআরজিসি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। তাদের দাবি, এরই মধ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN জানিয়েছে, এ হামলার ফলে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের শূন্যতা তৈরি হতে পারে এবং দেশটি তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে Al Jazeera–এর প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে খামেনির ঘনিষ্ঠ নিরাপত্তা উপদেষ্টাও রয়েছেন।

হামলার পর ইরানজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত এ অভিযান মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ