• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা নিয়ে প্রতারণার অভিযোগ, উদ্যোক্তার থানায় লিখিত অভিযোগ,, কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি

রিপোর্টার: / ১৭ পঠিত
আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার শঙ্কায় দিন গুনছে ক্যান্সারে আক্রান্ত অষ্টাদশী সালমা বেগম (১৮)। তিনি কলাপাড়া পৌরসভার মাছ বাজার এলাকার মাছ বিক্রেতা আলী হোসেনের মেয়ে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ছয় মাস ধরে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে অর্থসংকটে পড়েছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, মেয়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে সহায়-সম্বল যা ছিল সবই বিক্রি করতে হয়েছে। ধার-দেনা করে এতদিন চিকিৎসা চালালেও এখন ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সালমার বাবা আলী হোসেন বলেন, “একমাত্র মেয়েকে বাঁচাতে যা ছিল সব দিয়েছি। এখন সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই।” তিনি জানান, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে মেয়েকে সুস্থ করে তোলা সম্ভব বলে তাদের বিশ্বাস।

অসহায় এ পরিবারটি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।

সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৭২৮৯৪৩৫৯৮ (আলী হোসেন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ