• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বোর্ডিং পাস দিয়েও শিশুকে বাধা, কাতার এয়ারওয়েজকে বড় জরিমানা গুলশানের আ.লীগের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি জাতীয় গ্রিডে বৃদ্ধি পেল গ্যাসের সরবরাহ সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামের কাজ পেল কাতারি নতুন তথ্য: বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান বোয়িং থেকে আরও বিমান কেনার সিদ্ধান্ত, নেপথ্যে কী? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন নিলেন মির্জা ফখরুলের ভাই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকছে না যুক্তরাজ্যে কাতারের আমিরের নামে নতুন ইনোভেশন সেন্টার

ঈদের দিনে হাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, ক্রীড়া ও সংস্কৃতিতে মুখর প্রাঙ্গণ

রিপোর্টার: / ৩০১ পঠিত
আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬

ঈদের দিনে হাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, ক্রীড়া ও সংস্কৃতিতে মুখর প্রাঙ্গণ

নিজস্ব প্রতিবেদক 

পবিত্র ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬। ঈদের দিন বিকাল ৩টা থেকে হাজীপুর বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়ে এক মিলনমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, যা উপস্থিত সবার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী মাওলানা হারুন-অর-রশিদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাসুম বিল্লাহ। সার্বিক সমন্বয় করেন প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী শিক্ষা অফিসার শওকত আলী খান হিরণ।

এ সময় হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও পুরোনো স্মৃতিচারণের এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ