• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোরও পরিকল্পনা নেই—আতঙ্কিত না হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

রিপোর্টার: / ১২৯ পঠিত
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোরও পরিকল্পনা নেই—আতঙ্কিত না হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার:
দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং জ্বালানির দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি কিছুটা চাপে থাকলেও বাংলাদেশে এখনো স্বাভাবিক অবস্থা বজায় রয়েছে। এ সময় তিনি জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের বিমানবন্দরগুলোতে আধুনিক সুবিধা সম্প্রসারণের কাজ চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বড় বিমানবন্দরগুলোতে ইতোমধ্যে ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে এবং খুব শিগগিরই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এছাড়া তিনি বলেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী সংসদ অধিবেশনে পাস করা হবে।

পোশাক খাত প্রসঙ্গে তিনি বলেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করা হয়েছে। এ লক্ষ্যে সরকার আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী। পাশাপাশি তাদের জন্য ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

এ সময় চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও অবৈধ দোকানপাট উচ্ছেদে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী।

সরকারের একমাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ