• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বোর্ডিং পাস দিয়েও শিশুকে বাধা, কাতার এয়ারওয়েজকে বড় জরিমানা গুলশানের আ.লীগের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি জাতীয় গ্রিডে বৃদ্ধি পেল গ্যাসের সরবরাহ সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামের কাজ পেল কাতারি নতুন তথ্য: বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান বোয়িং থেকে আরও বিমান কেনার সিদ্ধান্ত, নেপথ্যে কী? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন নিলেন মির্জা ফখরুলের ভাই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকছে না যুক্তরাজ্যে কাতারের আমিরের নামে নতুন ইনোভেশন সেন্টার

দুই মাসে জ্বালানি সংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত—সরকারের আশ্বাস

রিপোর্টার: / ১২৫ পঠিত
আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দুই মাসে জ্বালানি সংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুত—সরকারের আশ্বাস

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগামী দুই মাসেও কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান মজুত দিয়েই স্বাচ্ছন্দ্যে দেশের চাহিদা পূরণ করা সম্ভব।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, “দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। ইনশাআল্লাহ আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না।”

বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, দেশে ডিজেল রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন। এছাড়া জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ টন। এই মজুত পরিস্থিতিকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেন তিনি।

অবৈধ মজুত ও জ্বালানি চুরি ঠেকাতে চলমান অভিযানের কথাও তুলে ধরেন যুগ্ম সচিব। তিনি জানান, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের, ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ডিজেল, অকটেন ও পেট্রোল। পাশাপাশি চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল।

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ না থাকার কথা জানিয়ে মনির হোসেন চৌধুরী বলেন, রাজধানীর কিছু পেট্রোল পাম্পে সাময়িক ভিড় দেখা গেলেও তা স্থায়ী নয়। তিনি বলেন, “প্যানিক বায়িংয়ের কোনো প্রয়োজন নেই। গত বছরের মতোই সমপরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে।”

তিনি আরও জানান, মার্চ ও এপ্রিল মাসে ক্রুড অয়েল আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটলেও বিকল্প ব্যবস্থার মাধ্যমে তা মোকাবিলা করা হচ্ছে। আশা করা হচ্ছে, এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে নতুন চালান দেশে পৌঁছাবে।

জ্বালানির মূল্য প্রসঙ্গে তিনি বলেন, প্রতি মাসেই পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয় এবং পরবর্তী মাসের মূল্যও সে অনুযায়ী নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ