• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরানি বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি

রিপোর্টার: / ৬৭ পঠিত
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরানি বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। সংস্থাটি সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে তা শত্রুপক্ষের সহযোগিতা হিসেবে বিবেচিত হবে এবং তাদের ওপর হামলা চালানো হতে পারে।

শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের বন্দর ও জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না হওয়ায় তারা এই কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আস্থার সংকট চরমে পৌঁছেছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে একদিনের জন্য প্রণালিটি আংশিকভাবে খুলে দেওয়ার উদ্যোগ নিলেও মার্কিন প্রশাসন অবরোধ নীতি বহাল রাখায় পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

বিবৃতিতে আরও বলা হয়, এখন থেকে প্রণালির আশেপাশে কোনো বিদেশি জাহাজের উপস্থিতি শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

একই সঙ্গে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত সব বাণিজ্যিক জাহাজকে সতর্কবার্তা পাঠিয়েছে আইআরজিসি। তাদের বর্তমান অবস্থান পরিবর্তন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল। ফলে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ