• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বিএনপির নারী আসন মনোনয়ন: আলোচনায় থাকা বহু পরিচিত মুখ বাদ

রিপোর্টার: / ৯৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বিএনপির নারী আসন মনোনয়ন: আলোচনায় থাকা বহু পরিচিত মুখ বাদ

নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তালিকায় নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় থাকলেও আলোচনায় থাকা অনেক পরিচিত মুখ শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়, যার মধ্যে প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দেন।

মনোনয়ন প্রক্রিয়া শুরুর পর থেকেই কয়েকজন তারকা ও পরিচিত মুখ আলোচনায় ছিলেন। কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন, ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ফারজানা সিঁথি, মডেল মেঘনা আলম এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিয়ে ব্যাপক আলোচনা ছিল। তবে চূড়ান্ত তালিকায় তাদের কারও নাম আসেনি।

রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকজন প্রভাবশালী নেত্রীও মনোনয়ন পাননি। তাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহসভাপতি নাজমুন নাহার বেবী এবং কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ। এছাড়া দীর্ঘদিনের রাজনৈতিক পরিবারের সদস্যদের মধ্যেও বাদ পড়েছেন প্রয়াত নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, শিক্ষক রোকেয়া চৌধুরী এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করেছেন। সেই প্রক্রিয়া শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।” দলীয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে, যারা এবার মনোনয়ন পাননি তাদের ভবিষ্যতে ভিন্নভাবে মূল্যায়ন করা হতে পারে।

মনোনয়নপ্রাপ্তদের তালিকায় সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, নিপুণ রায় চৌধুরী, নিলুফার চৌধুরী মনি, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খানসহ মোট ৩৬ জন স্থান পেয়েছেন। এতে দলটি অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সক্রিয়তাকে গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় সংখ্যক আবেদনকারীর মধ্যে থেকে সীমিত আসনে প্রার্থী বাছাই করা কঠিন সিদ্ধান্ত ছিল। তবে এই প্রক্রিয়ায় দলের ভেতরে নতুন নেতৃত্ব তুলে আনার চেষ্টা স্পষ্ট। একই সঙ্গে আলোচিত ব্যক্তিদের বাদ পড়া ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ