• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

দেশব্যাপী বিস্তৃত হচ্ছে ‘ফুয়েল পাস’: নতুন করে ১৯ জেলায় নিবন্ধন শুরু

রিপোর্টার: / ৯৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

দেশব্যাপী বিস্তৃত হচ্ছে ‘ফুয়েল পাস’: নতুন করে ১৯ জেলায় নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে ‘ফুয়েল পাস’ সিস্টেমের আওতা বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) থেকে আরও ১৯ জেলায় এই অ্যাপভিত্তিক নিবন্ধন কার্যক্রম চালু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে যেসব জেলায় নিবন্ধন শুরু হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কার্যক্রম চালু করা হবে বলে জানানো হয়েছে।

জ্বালানি বিভাগ বলছে, কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ মূলত একটি ডিজিটাল বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম। এর মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিক্রিতে শৃঙ্খলা আনা, নজরদারি বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে এটি পরীক্ষামূলক বা পাইলট পর্যায়ে রয়েছে।

এর আগে ৯ এপ্রিল রাজধানীতে সীমিত পরিসরে এই অ্যাপ চালু করা হয়। শুরুতে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদ গেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য এই সেবা চালু করা হয়। পরে ১৮ এপ্রিল আরও কয়েকটি জেলা ও মহানগরে পাইলট কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

জ্বালানি খাতে এই উদ্যোগের পেছনে সাম্প্রতিক সময়ের সংকটও ভূমিকা রেখেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পর দেশে পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি না পাওয়া এবং কৃত্রিম সংকটের অভিযোগ সামনে আসে। এমন পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থায় নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা আনতেই ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে সরকার।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা মনে করছেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে অপচয় কমবে এবং অনিয়ম নিয়ন্ত্রণ করা সহজ হবে। একই সঙ্গে সংকটের সময় জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ