• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

সার বিতরণে বড় পরিবর্তন: পুরনো ডিলার বাতিল, নতুন নিয়োগ শিগগিরই

রিপোর্টার: / ৮৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সার বিতরণে বড় পরিবর্তন: পুরনো ডিলার বাতিল, নতুন নিয়োগ শিগগিরই

সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে বর্তমান সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্ববর্তী সময়ের অনেক ডিলার নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এমনকি সার আত্মসাতের অভিযোগও রয়েছে। এর ফলে কৃষকরা সময়মতো প্রয়োজনীয় সার পাচ্ছিলেন না। কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সার বিতরণ ব্যবস্থা স্বচ্ছ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে চিফ হুইপ আরও বলেন, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সরকারি দল ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এদিকে বিরোধী দলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য দেন। পরে সংসদে সর্বসম্মতভাবে প্রস্তাবটি পাস হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি শেখ মজিবুর রহমান ইকবাল এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ