• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

হরমুজ উত্তেজনায় তেলবাজারে ঝড়: ১০৬ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড

রিপোর্টার: / ১০৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

হরমুজ উত্তেজনায় তেলবাজারে ঝড়: ১০৬ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড

ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। অনিশ্চয়তা বাড়তেই আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে তেলের দাম।

সংবাদমাধ্যম আল জাজিরা-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড-এর দাম শুক্রবার ভোরে প্রতি ব্যারেল ১০৬ ডলার ছাড়িয়ে গেছে। গ্রিনিচ মিন টাইম অনুযায়ী রাত ১টার দিকে এর মূল্য দাঁড়ায় ১০৬ ডলার ৮০ সেন্টে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান এবং বাণিজ্যিক জাহাজ আটকের ঘটনাই এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

উল্লেখ্য, গত বুধবারই প্রথমবারের মতো দুই সপ্তাহ পর তেলের দাম ১০০ ডলারের সীমা অতিক্রম করে। সর্বশেষ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ