• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

গণভোটের রায় না মানলে রাজপথ-সংসদে আন্দোলন জারি থাকবে: শফিকুর রহমান

রিপোর্টার: / ১১১ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

গণভোটের রায় না মানলে রাজপথ-সংসদে আন্দোলন জারি থাকবে: শফিকুর রহমান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণসমাবেশে বক্তব্য দিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তিনি সরকারকে রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, দাবি উপেক্ষা করা হলে রাজপথ ও সংসদ—উভয় জায়গাতেই আন্দোলন অব্যাহত থাকবে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এ সমাবেশে জামায়াত আমির বলেন, “গণভোটের রায় মেনে নিলে আমরা আর এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেব না। কিন্তু যদি তা বাস্তবায়ন না হয়, তাহলে আন্দোলন চলতেই থাকবে।”

তিনি অভিযোগ করেন, অতীতে যারা আন্দোলনে একসঙ্গে ছিলেন, ক্ষমতায় যাওয়ার পর তাদের একটি অংশ সেই অবস্থান থেকে সরে গেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি তৎকালীন রাজনৈতিক সহিংসতার সমালোচনা করেন এবং বর্তমান রাজনীতির সঙ্গে তার যোগসূত্র তুলে ধরেন।

বিএনপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর বক্তব্যের ইঙ্গিত করে তিনি বলেন, আগে যারা গণভোটের প্রস্তাব দিয়েছিলেন, এখন তারাই সেটিকে অবৈধ বলছেন—যা ‘সুবিধাবাদী মানসিকতা’র পরিচয়।

শফিকুর রহমান আরও বলেন, “ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন বয়ান তৈরি করে জাতিকে বিভক্ত করেছে। নির্বাচনের আগে সবাইকে নিয়ে সরকার গঠনের কথা বলা হলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।” তিনি অভিযোগ করেন, ভিন্নমতাবলম্বীদের দেশ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বিরোধীদলীয় এই নেতা বলেন, জনগণের আন্দোলনই শেষ পর্যন্ত বিজয়ী হবে। তিনি দাবি করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের মুক্তির সনদ এবং এর চেতনাকে নস্যাৎ করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় জোট তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদে সোচ্চার থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ