• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

সেশনজট কমাতে বড় পরিকল্পনা: ২০২৭ সালের এসএসসি ডিসেম্বরে, এইচএসসিও এগিয়ে আনার ইঙ্গিত

রিপোর্টার: / ১১৩ পঠিত
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সেশনজট কমাতে বড় পরিকল্পনা: ২০২৭ সালের এসএসসি ডিসেম্বরে, এইচএসসিও এগিয়ে আনার ইঙ্গিত

সেশনজট কমিয়ে শিক্ষাজীবনে গতি আনতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এগিয়ে এনে ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এইচএসসি পরীক্ষাও আগাম নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে পরীক্ষা, ফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়ার দীর্ঘ ব্যবধানের কারণে শিক্ষার্থীদের জীবনে এক বছরের মতো সময় নষ্ট হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, গত বছর জুনের শেষে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে অক্টোবরের মাঝামাঝি, আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরের বছরের জানুয়ারিতে। ফলে শিক্ষার্থীদের একটি বড় সময় শুধু ভর্তি প্রক্রিয়ায়ই চলে যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার চায় নির্ধারিত সময়ের মধ্যেই সিলেবাস শেষ করে দ্রুত পরীক্ষা নেওয়া হোক এবং এরপরই যেন ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় বিরতি কমবে এবং কোচিং নির্ভরতা কমানো সম্ভব হবে।

“আমরা চাই দুই বছরের পড়াশোনা দুই বছরেই শেষ হোক, সেশনজট যেন না থাকে। ডিসেম্বরকে পরীক্ষার মাস ধরে সেই অনুযায়ী সব কিছু সমন্বয় করার চেষ্টা চলছে,”—বলেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, পরীক্ষার পরপরই ফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও সমন্বয় করা হবে। বিস্তারিত পরিকল্পনা পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ