• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

লার্নিং উইথ প্লে’ বাস্তবায়নে জোর, প্রাথমিক শিক্ষা হবে অনুকরণীয়: প্রতিমন্ত্রী

রিপোর্টার: / ১০৫ পঠিত
আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

‘লার্নিং উইথ প্লে’ বাস্তবায়নে জোর, প্রাথমিক শিক্ষা হবে অনুকরণীয়: প্রতিমন্ত্রী

সংবাদ:
আগামী দিনে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে অনুকরণীয় পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Bobi Hajjaj।

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় ‘লার্নিং উইথ প্লে’ পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে চার থেকে ১০ বছর বয়সী শিশুরা খেলাধুলার মাধ্যমে গল্প বলা ও শোনার মধ্য দিয়ে সহজে শিক্ষা গ্রহণ করতে পারে। এর মাধ্যমে শিশুদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা একটি সুস্পষ্ট ভিশনের মধ্যে আনা হয়েছে, যেখানে প্রতিটি স্তরে ক্যারিয়ার ও দক্ষতা-ভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন চাকরির জন্য দৌড়ঝাঁপ না করে, বরং তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি থাকে—সে লক্ষ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ জানান, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে রয়েছে পুষ্টিকর খাবার সরবরাহ, বিনামূল্যে ইউনিফর্ম, বছরে একবার জুতা ও স্কুলব্যাগ প্রদানসহ বিভিন্ন সহায়তা।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে একটি অনুসরণযোগ্য মডেলে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ